প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র বিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সংরক্ষণে নিরলসভাবে কাজ করে আসছে। দক্ষ ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গিসম্পন্ন গভর্নিং বডির সার্বিক তত্ত্বাবধানে অভিজ্ঞ, প্রশিক্ষিত ও নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকাগণের আন্তরিক প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানটি এক সুসংহত ও আদর্শ শিক্ষাঙ্গনে পরিণত হয়েছে। এখানে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার চর্চা নিশ্চিত করা হয়।
ভর্তি কার্যক্রম, ফলাফল প্রণয়ন ও প্রকাশ এবং শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আধুনিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বিদ্যালয়ের ওয়েবসাইট শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যাতে একাডেমিক ও প্রশাসনিক তথ্য সহজেই প্রাপ্তিযোগ্য হয়। মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান কার্যক্রম সাফল্যের সাথে পরিচালিত হচ্ছে। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলের সর্বাঙ্গীণ কল্যাণ ও সাফল্য কামনা করছি।
পরিশেষে, মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে একটি উন্নত ও আলোকিত সমাজ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।
— প্রধান শিক্ষক
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়